1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনীয় প্রচারণায় বিশিষ্ট লেখক, কলামিস্ট সাবরিনা বিনতে আহমেদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনীয় প্রচারণায় বিশিষ্ট লেখক, কলামিস্ট সাবরিনা বিনতে আহমেদ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরানঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা দিন দিন আরও জোরদার হচ্ছে।

নির্বাচনিয় প্রচারণায় মাঠে নামছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিনী বিশিষ্ট লেখক, কলামিস্ট সাবরিনা বিনতে আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা।

শনিবার (০৩ জানুয়ারি ) বিকাল ৩ টার সময়  কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড় বাজার ও শ্যামবাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও ভোট প্রার্থনার কর্মসূচি পরিচালিত হয়।

এ সময় সাধারণ ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট ও দোয়া কামনা করেন নেতাকর্মীরা।

এই গণসংযোগে নেতৃত্ব দেন সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিনী এবং দৈনিক জনকন্ঠের অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের উপদেষ্টা বিশিষ্ট লেখক, কলামিস্ট সাবরিনা বিনতে আহমেদ।

ভোটের মাঠে নারী নেতৃত্বের উপস্থিতি প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

সাবরিনা বিনতে আহমেদ বলেন, “সেলিমুজ্জামান সেলিম আপনাদের এলাকার সন্তান, আপনাদেরই প্রতিবেশী। তিনি সবসময়  সাধরন মানুষের পাশে থাকতে চান। জনগণের সেবক হিসেবেই কাজ করে যেতে চান। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তাকে মুকসুদপুর-কাশিয়ানী আসনের সাধারন মানুষের সেবা করার সুযোগ দিন। আপনাদের আস্থা ও ভালোবাসাই আমাদের মুল প্রেরণা।

তিনি আরও বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটের  অধিকার আদায় করতে বিএনপি মাঠে আছে,ভবিষ্যতে  থাকবে। এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার নিশ্চয়তা এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে সেলিমুজ্জামান সেলিমের রয়েছে সুস্পষ্ট পরিকল্পনা। পরিবর্তনের প্রত্যাশায় আপনাদের ভোট অত্যন্ত মূল্যবান।”

এ সময় কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো: সেলিম,রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান খাকি, সাধারণ সম্পাদক ইমদাদ,কাশিয়ানী উপজেলা বিএনপি শ্রম বিষায়ক সম্পাদক লাল চান ফকির, কাশিয়ানী মহিলা দলের সভাপতি শিলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. বিলাল হোসেন খান, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. আরিফুল ইসলাম পাবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফুরকান শরীফ টিটু  ও সদস্য সচিব মিলন খান,  উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, রাতইল  স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাবেদ কামালসহ রাতইল  ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন