1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুনামগঞ্জ–৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল সীমান্তে বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি উখিয়ায় সুন্দরী রোকসানা বেগমের ভ্যানিটি ব্যাগে মিলল ১০ হাজার ইয়াবা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান সাংবাদিক জিন্নাত আলী নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে ১০০ পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ কক্সবাজারের দম্পতি ইয়াবাসহ গ্রেপ্তার, জব্দের পরিমাণ নিয়ে বিতর্ক ঢাকাগামী বাসে ৯২ হাজার ইয়াবা, আটক হেল্পার কক্সবাজারে ৮ হাজার ইয়াবাসহ টেকনাফের পিকআপচালক আটক মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক

সুনামগঞ্জ–৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সুনামগঞ্জ সংবাদদাতাঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।
‎রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আঃ তাহির মুহাম্মদ আব্দুস সালাম,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী করিম উদ্দিন আহমেদ,
খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির,
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর প্রার্থী মোঃ আজিজুর হক
এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান চৌধুরী।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানানো হয়, প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে ছাতক–দোয়ারাবাজার এলাকায় নির্বাচনী আমেজ আরও তীব্র হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছেন প্রচার-প্রচারণায়। আগামী নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে বেশ জমজমাট—এমনটাই মনে করছেন স্থানীয় ভোটাররা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন