1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়িতে পুলিশ ডেকে নেওয়ার পর প্রকাশ্যে মারধরের অভিযোগ, আহত ব্যক্তি হাসপাতালে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

টঙ্গীবাড়িতে পুলিশ ডেকে নেওয়ার পর প্রকাশ্যে মারধরের অভিযোগ, আহত ব্যক্তি হাসপাতালে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মুন্সীগঞ্জ সংবাদদাতা:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পুলিশ দিয়ে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর পরিকল্পিতভাবে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ডেকে ঘর থেকে বের করে। পরে সাড়ে ১০ টার দিকে উপজেলার নয়না এলাকায় মারধরের ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম সুলতান আহমেদ।

ভুক্তভোগী ও স্বজনদের অভিযোগ, টঙ্গীবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) ওসমান, সুলতান আহমেদকে বাড়ি থেকে ডেকে বাইরে আনেন। কিছুক্ষণ পর পুলিশ সদস্যটি সেখান থেকে চলে গেলে চানমিয়া, লালমিয়া, ফারুক বেপারী, ফারুক মৃধা, মনির কোতোয়াল, দোলন মৃধা ও হাফেজ শেখসহ প্রায় ১৫/২০ জন ব্যক্তি অতর্কিতভাবে সুলতানের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়।

পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত সুলতান আহমেদকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তাঁর মাথায় সেলাই দিতে হয়েছে এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতালের শয্যায় থাকা সুলতান আহমেদ বলেন, “পুলিশ আমাকে ঘর থেকে ডেকে বের করে। কিছুক্ষণ পর একদল লোক এসে মারধর শুরু করে। আমি গুরুতর আহত হয়েছি। আমি এই ঘটনার বিচার চাই।”

সুলতানের স্ত্রী তাহমিনা বেগম বলেন, “পুলিশ ডেকে নেওয়ার পরই আমার স্বামীকে মারধর করা হয়। আমরা সেখানে গেলে আমাদের ওপরও হামলা চালানো হয়। আমরা সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্ত চানমিয়া বলেন, আমি তাকে মারিনি। ওই এলাকার ছাত্রদল, যুবদল ও বিএনপির লোকজন মারছে।

এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার এসআই মো. ওসমান বলেন, ওসি স্যারের নির্দেশে দুই ভায়ের ঝগড়ার বিষয় আমি গিয়েছিলাম ওই খানে। আর আমি মার খাওয়াবো কেন? আমি চলে আসার পর শুনেছি তারেক জিয়াকে নিয়ে খারাপ বক্তব্য দেওয়ায় এলাকাবাসী তাকে মারছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন