1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঘাটাইল প্রেস ক্লাবের দি-বার্ষিক সম্মেলন খান ফজলু সভাপতি, নজরুল সাধারণ সম্পাদক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ঘাটাইল প্রেস ক্লাবের দি-বার্ষিক সম্মেলন খান ফজলু সভাপতি, নজরুল সাধারণ সম্পাদক

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ সবুজ সরকার সৌরভঃ

টাঙ্গাইলের ঘাটাইল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাংলাদেশ শিক্ষক সমিতির মিলনায়তনে  এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন- ঘাটাইল সরকারি জি বি জি কলেজের প্রভাষক মোঃ সাইফুল্লাহ এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান তালুকদার। ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ  মোকছেদুর রহমান, বিশিষ্ট নাট্যকার শাহীন নজরুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার ২০২৬-২৭খ্রি. এর জন্য প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান (দৈনিক যুগান্তর ) ও নজরুল ইসলাম কে (দ্য বাংলাদেশ টু-ডে) সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।  কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোঃ হেলাল তালুকদার (দৈনিক আলোকিত সকাল)  যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ (এশিয়া টিভি), সাংগঠনিক সম্পাদক রফিক হাসান (নিউজ ২১), কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম ( দৈনিক সংগ্রাম), দপ্তর ও প্রচার সম্পাদক সাব্বির হাসান ( দৈনিক তৃতীয় মাত্রা)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- মাজহারুল ইসলাম শিহাব (দৈনিক আমার দেশ), কামরুজ্জামান সোয়েব ( দৈনিক আজকের বাংলা)। অন্যান্য সদস্যরা হলেন ইমরুল কায়েস রাজিব, ইন্তাজ আলী শফি, নটো কিশোর আদিত্য, সবুজ সরকার, রফিকুল ইসলাম,আল আমিন রহমান, সেলিম রেজা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন