1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পঞ্চগড়ের আটোয়ারীতে ভলিয়ম পরিবর্তন করে একই দলিলের দুই ধরণের সার্টিফাই কপি দোষীদের বিচার দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের আটোয়ারীতে ভলিয়ম পরিবর্তন করে একই দলিলের দুই ধরণের সার্টিফাই কপি দোষীদের বিচার দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পঞ্চগড় সংবাদদাতাঃ

পঞ্চগড়ের আটোয়ারী সাব রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রিকৃত এক জমির দলিলের ভলিয়ম পরিবর্তন করে দুই ধরণের সার্টিফাই কপি প্রদানের অভিযোগ উঠেছে। এ নিয়ে এক ভুক্তভোগী দোষীদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। আটোয়ারী প্রেসক্লাবে গত শনিবার রাতে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী আলোয়াখোয়া ইউনিয়নের দক্ষিণ বাকডোকরা গ্রামের মো. আব্দুস সালাম। তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত।
লিখিত বক্তব্যে মো. আব্দুস সালাম বলেন, তার বাবা গত ২০২১ সালে আটোয়ারী সাব রেজিষ্ট্রী অফিসে ৩৬২৩ নম্বর দলিল মূলে ৫০ শতাংশ জমি তাদের ৫ বোনদের মাঝে হেবার মাধ্যমে হস্তান্তর করেন। শিক্ষা কর্মকর্তা ৫ বোনের মধ্যে ৪ জনের অংশ তার নামে ক্রয় করে জমিতে ভোগ দখল করতে গিয়ে ঘটনাটি জানতে পারেন। এ মর্মে তারা উক্ত দলিলের সার্টিফাই কপি ২০২৩ সালে প্রথমবার উত্তোলন করেন। পরবর্তীতে চলতি সালে আরেকবার উক্ত দলিলের সার্টিফাই কপি উত্তোলন করে দেখেন সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে অবৈধ লেনদেনের মাধ্যমে জমির আকার-আকৃতি পরিবর্তন পুর্বক ভলিয়ম পরিবর্তন করে তাকে ক্ষতিগ্রস্থ করা হয়েছে। এ ছাড়াও কারণে অকারণে ওই অফিসে আসা সেবা গ্রহিতাদের কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও কৃত্তিম সমস্যা দেখিয়ে অবৈধ উৎকোচ গ্রহণের ফায়দা লুটে নিচ্ছেন অফিস কর্তৃপক্ষ। ভুক্তভোগী তার সমস্যার বিষয়টি বর্তমান সাব রেজিষ্ট্রারকে অবহিত করেও কোন সুরাহা না পেয়ে অত্র অফিসে কর্মরত সংশ্লিষ্ট সকলের বিচার চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এ বিষয় আটোয়ারী সাব রেজিস্ট্রার মো. তৌফিক সালাউদ্দিন বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে তিনি উর্দ্ধতনদের নিকট বিষয়টি অবহিত করবেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন