1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করা বসতবাড়ি ভোগদখল জমিজমা নিমিষেই বেদখল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করা বসতবাড়ি ভোগদখল জমিজমা নিমিষেই বেদখল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের প্রজাপাড়া গ্রামে।

ওই এলাকার মৃত জায়দাল হকের ছেলে করিম মিয়া (৪৫) পার্শ্ববর্তী সুলতানপুর বাড়াইপাড়া গ্রামের মৃত ভোলা শেখের ছেলে ছাত্তার মিয়া (৫৫) সহ দশ জন ও অজ্ঞাতনামা ৩০/৩৫ জনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

সরেজমিনে ও এজাহার সূত্রে জানা প্রকাশ,করিম মিয়া পৈত্রিক সম্পত্তি মূলে দীর্ঘ ৩০ বছর যাবত তার বসতবাড়িতে বসবাস করে আসছেন। অপরদিকে জমিজমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে প্রতিপক্ষ ছাত্তার গং-দের সাথে মামলা মোকদ্দমা চলে আসছে। এরই প্রেক্ষিতে ২১শে ডিসেম্বর রবিবার সকালে ছাত্তার গং-রা জমিদখল ছাড়াও ভুক্তভোগী করিম মিয়াকে ভিটেমাটি ছাড়া করে প্রাণনাশের হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহার সূত্রে প্রকাশ,প্রজাপাড়া মৌজার দাগ নং ৭৭১১,৯৪ পৈতৃক সূত্রে পাওয়া করিম মিয়া নিজস্ব বসত বাড়িতে বিভিন্ন ফলদ গাছ রোপণ করে ওই জমি দীর্ঘ ৩০ বছর যাবত ভোগ দখল করে আসছিলেন।

রোববার সকালে প্রতিপক্ষ ছাত্তার মিয়ার নেতৃত্বে ৫০/৬০ জনের একটি দল ওই জমি দখলের জন্য ঘটনাস্থলে গিয়ে করিম মিয়া ও তার ছোট ভাই আশরাফুলের বসবাস করা ৫টি টিনসেড ঘর,আসবাবপত্র ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দেয় এবং রোপণকৃত গাছগাছালি বেড়া উপড়ে ফেলেন। এমতাবস্থায় দখলদার বাহিনীর হাতে দেশীয় অস্ত্রশস্ত্র দেখে প্রাণনাশের ভয়ে পালিয়ে বাঁচতে সক্ষম হয় করিম মিয়া।

এ বিষয়ে অভিযুক্ত করিম মিয়া বলেন,পৈত্রিক সূত্রে ওই জমির মালিক আমি। ছাত্তার গং প্রভাবশালী হওয়ায় পেশী শক্তি ব্যবহার করে জোরপূর্বক আমার জমি দখল করেছেন। আবার তিনি ইতিপূর্বেও আমার বিরুদ্ধে আদালতে,থানায় মিথ্যা হয়রানি মূলক অভিযোগও দায়ের করা সহ মামলা তুলে নেয়ার হুমকি ধামকি এমনকি আমার উপর একাধিকবার হামলা চালিয়েছেন।

এ ব্যাপারে জমি দখল করতে আসা বেশ ক’জন এজাজভুক্ত আসামির সাথে কথা বললে তারা জানায়,আমরা দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা এমনকি সালিশের মাধ্যমে করিম মিয়াকে অবগত করার পরও সে আমাদের কথায় গুরুত্ব না দেয়ায় আমরা এমন পদক্ষেপ গ্রহণ করেছি।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন