1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরে বিএনপি মনোনিত প্রার্থী এড. এম এ মান্নানের পক্ষে মনোয়ন ফর্ম সংগ্রহ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

নবীনগরে বিএনপি মনোনিত প্রার্থী এড. এম এ মান্নানের পক্ষে মনোয়ন ফর্ম সংগ্রহ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীলঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নির্বাচন কমিশনার স্বপন কুমার ভৌমিকের কাছ থেকে বিএনপি মনোনিত প্রার্থী এডভোকেট এম এ মান্নানের পক্ষে আসন্ন সংসদীয় আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন স্থানিয় বিএনপি’র নেতাকর্মীরা।

এ সময় নির্বাচন কমিশন অফিসের বাইরে উপজেলা পরিষদের ভেতর বিএনপি’র নেতাকর্মীদের ঢল নামে।

এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিন, ছাত্র বিষয়ক সম্পাদক তন্ময় আল নিলয়, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা যুব দলের সভাপতি প্রার্থী মঞ্জুরুল ইসলাম মজনু, তাঁতী দলের সভাপতি ইফতেখার খান মামুন, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম ইউনুস, বিএনপি নেতা কামাল হোসেন, মোবারক হোসেন, মো. আবুল হোসেন, মো. আলমগীর হোসেন, ডা. ইদ্রিসসহ অন্যান্যরা।

মো. জাবেদুল ইসলাম জাবেদ বলেন, ধানের শীষের কাণ্ডারি, নবীনগরের গণ মানুষের নেতা এডভোকেট এম এ মান্নান সাহেবের পক্ষে আমরা আজকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি।

মো. মঞ্জুরুল ইসলাম মজনু বলেন, ইনশাল্লাহ, আমরা নবীনগর উপজেলা বিএনপি ও নেতাকর্মীরা ধানের শীষের বিজয়ে এডভোকেট এম এ মান্নান সাহেবের জন্য ভেদাভেদ ভুলে গিয়ে কাজ করবো। জয় আমাদেরই হবে। আমিন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন