1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগনামা’র “সবে মিলে গাই দেশের গান” স্লোগানে আড়ম্বরপূর্ণ বিজয় উদযাপন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নবীনগনামা’র “সবে মিলে গাই দেশের গান” স্লোগানে আড়ম্বরপূর্ণ বিজয় উদযাপন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীলঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গোল চত্ত্বরে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান “নবীনগরনামা’র উদ্যোগে সবে মিলে গাই দেশের গান স্লোগানে বিজয় দিবস উপলক্ষ্যে কথা, কবিতা, গান ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯.৩০ মিনিট পর্যন্ত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান বিজয় দিবসটি উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবীনগর উপজেলা শাখার সভাপতি ও ধানের শীষের নমিনেশন প্রাপ্ত এমপি পদ প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ-গাজী, বীরাঙ্গনাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলে জাতীয় সংগীত “আমার সোনার বাংলা” সমবেত কন্ঠে গেয়ে এক মিনিট নিরবতা পালন করেছেন। পরে গান, কবিতা আবৃত্তি, পুথিঁ, অনুপ্রেরণামূলক খন্ড নাটক ও স্মৃতিচারণ করা হয়েছে। এ সময় শিশুশিল্পী, কবি-সাহিত্যিক, সামাজিক ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ, নবীনগরনামা সংগঠনের সদস্যরাসহ স্থানিয়রা উপস্থিত ছিলেন।

নবীনগরনামা ২০১২ সালে বর্তমানে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও সংস্কৃতিকর্মী আশরাফুল হকের হাত ধরে গড়ে উঠে। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে নানা ধরনের সামাজিক, সাংস্কৃতি ও সেবামূলক কাজ করে আসছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন