1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা স্পর্শিয়ার খাওয়ার পর বিছানায় একটু গা এলিয়ে নেওয়ার অভ্যাস শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, এবারও প্রচণ্ড তাপপ্রবাহ হাম পরিস্থিতির কারণ খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারস্থ সরকার যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

তেরখাদা উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতাঃ

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বী’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোহাম্মদ মনিরুল হক (মন্টু), তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার অতিশ সরদার, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজুমল হক, উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ অমিত রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধে শ্যাম ঘোষ, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা, ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন