1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হাদীর উপর হামলার ঘটনায় নবীনগরে বিএনপি'র প্রতিবাদ মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

হাদীর উপর হামলার ঘটনায় নবীনগরে বিএনপি’র প্রতিবাদ মিছিল

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীলঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ ওসমান হাদীর উপর ঢাকায় হামলার প্রতিবাদে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩-১২-২৫) বিকালে নবীনগর সদরের প্রধান প্রধান সড়কে প্রতিবাদ মিছিল শেষে উপজেলা পরিষদ রোডে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জোরালো বক্তব্য প্রদান করেন।

নবীনগর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম শাহীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুব বিষরক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, সহ-যুব বিষয়ক সম্পাদক এমদাদুল ইসলাম খাদেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা তাঁতী দলের সভাপতি ইফতেখার খান মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কবি অনন্ত হীরা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয়, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুস, মো. আলমগীর হোসেন, নবীনগর পৌর ছাত্র দলের সভাপতি প্রার্থী সাজ্জাদ হোসেন, ছাত্র দল নেতা মাজেদুল ইসলাম, আশিকসহ অন্যান্যরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন