1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাতভর অভিযানেও উদ্ধার হয়নি শিশু সাজিদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

রাতভর অভিযানেও উদ্ধার হয়নি শিশু সাজিদ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজশাহীর তানোরে শিশু সাজিদকে রাতভর অভিযানেও উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়।

সারারাত ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৩টি স্কেভেটর দিয়ে সাজিদকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। রাত পেরিয়ে সকাল হলেও তার কোনো হদিস এখনো মেলেনি। ঘটনাস্থলে সাজিদের পরিবার ও এলাকাবাসী অবস্থান করছেন।

596819981_3314470335376445_54974476945967515_n

রাতে ঘটনাস্থলে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান এবং দলটির রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সাজিদকে ফিরে পাওয়ার জন্য সেখানে অশ্রুসিক্ত নয়নে দোয়া ও মোনাজাত করেন।

এছাড়া আসনটিতে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দীনও সেখানে যান। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতা করছিলেন।

596188101_32718875954422428_4634965896638978601_n

ফায়ার সার্ভিসের রাজশাহীর উপ-পরিচালক দিদারুল আলম জানান, তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। অভিযান শেষে ব্রিফিং করে সামগ্রিক বিষয়ে জানানো হবে।

 

এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে মায়ের সঙ্গে মাঠে গেছিল দুবছরের শিশু সাজিদ। প্রথমে মায়ের কোলে থাকলেও পরে কোল থেকে নামে এবং হাঁটছিল। মা রুনা খাতুন হঠাৎ দেখেন তার শিশু সন্তান গর্তে তলিয়ে গেছে। এ সময় মা মা বলেছিল শেষ চিৎকার দেয় সাজিদ। তার বাবার নাম রাকিব। তিনি ঢাকায় একটি কোম্পানিতে কাজ করতেন। ঘটনার পরই ঢাকা থেকে তিনি রওনা দেন এবং সন্ধ্যা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান। তাদের বাসা তানোর উপজেলার কলমা ইউনিয়নের কোয়েলের হাট এলাকায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন