1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যশোরের শার্শায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

যশোরের শার্শায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শার্শা(যশোর) প্রতিনিধি:

যশোরের শার্শায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে শহিদুল ইসলাম খান বাবলু নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন,আদালত চলাকালীন সময় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা ও বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর (১৫)১ ধারায় তাৎক্ষণিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

সরকারি সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন