1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শার্শা কায়বা চালিতাবাড়িয়া স্কুল মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা স্পর্শিয়ার খাওয়ার পর বিছানায় একটু গা এলিয়ে নেওয়ার অভ্যাস শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, এবারও প্রচণ্ড তাপপ্রবাহ হাম পরিস্থিতির কারণ খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারস্থ সরকার যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

শার্শা কায়বা চালিতাবাড়িয়া স্কুল মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বেনাপোল সংবাদদাতা:

গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শার্শা থানার অন্তর্গত ৭ নং কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া আর. ডি. বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কায়বা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। তিনি বলেন, “খালেদা জিয়া গৃহবধূ থেকে দেশের জন্য, গণতন্ত্র ও জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বের জন্য ইতিহাস গড়েছেন। ১৯৮৪ সালে বিএনপির নেতৃত্ব গ্রহণের পর ১৯৯১ সালে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করেন। তিনি একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশের অর্থনীতি, শিক্ষা, কৃষি ও গরিবদের কল্যাণে নানা নীতি গ্রহণ করেছেন। আজও আমরা তাঁর সংগ্রাম, ত্যাগ ও সাহস ভুলিনি; তাঁর রাজনৈতিক জীবন আমাদের জন্য দায়িত্ব ও জনগণের পাশে থাকার শিক্ষা।”

মফিকুল হাসান তৃপ্তি আরও বলেন, “মহান আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য সকলকে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানাই।”

দোয়া অনুষ্ঠানে উপস্থিতির দৃঢ়তা এবং গভীর আবেগ পুরো অনুষ্ঠানকে ভারাক্রান্ত করে তোলে। মাঠজুড়ে গ্রামের সাধারণ মানুষ, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানকে আরও ভাবগম্ভীর ও আবেগময় করেছে। বিশেষ করে কমবয়সী হাফেজ ও কোরআন শিক্ষার্থী শিশুদের অংশগ্রহণ পুরো পরিবেশকে পবিত্র ও হৃদয়স্পর্শী করেছে।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, আইন সম্পাদক মশিউর রহমান, সহ তথ্য সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল-মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, কায়বা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শহিদুল ইসলাম, বাগ আচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পুটখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান , যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ বিপ্লব মন্ডল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইনজামামুল হক, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, এবং বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন। এছাড়াও শার্শা থানা বিএনপি, কায়বা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে আরও গভীর ও ভাবগম্ভীর করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন