1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আপন সরদার:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বদলি জনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা। টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২৯নভেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও মোস্তাফিজুর রহমান টঙ্গীবাড়ীতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।

বিদায়ী বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান টঙ্গীবাড়ীতে কর্মকালীন সময়কে স্মরণীয় উল্লেখ করে বলেন, “এ উপজেলার মানুষের আন্তরিকতা আমার কাছে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে। সাংবাদিকদের সহযোগিতায় উন্নয়নমূলক কাজগুলো সহজ হয়েছে।”

পরে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনওর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো.মোজাফফর হোসেন শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রনি শেখ এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি টিটু চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.জসিম শেখ, কোষাধ্যক্ষ আপন সরদার, দপ্তর সম্পাদক হোসেন হাওলাদার, প্রেসক্লাবের সদস্য জেসমিন সুইটি, আব্দুস সালাম, মাইনুল ইসলাম শিশির, জাহিদ হাসান,আবু বক্কর শেখ প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন