1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এ্যাড. সরিফুল ইসলাম দুর্জয়-এর পিতার ৮'ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

এ্যাড. সরিফুল ইসলাম দুর্জয়-এর পিতার ৮’ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

এম এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ্যাড. সরিফুল ইসলাম দুর্জয়-এর পিতা মরহুম আবুল বসার- বসন মিয়ার ৮’ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭’নভেম্বর) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের এম এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা প্রাঙ্গনে এ দোয়া মাহফিল ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় দেশের নানা প্রান্ত থেকে আগত বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ীবৃন্দ, চীনের একদল ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথি বক্তব্যে বক্তারা নিভৃত পল্লীতে এমন একটি শিল্পপ্রিষ্ঠান গড়ে উঠছে দেখে অনেকেই বিস্মিত হয়ে এম এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠার কারিগর বিশিষ্ট শিল্পপতি এ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয় এর প্রশংসা করেন।

এম. এস মেটাল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট মনিরা খাতুন উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার শ্বশুর মরহুম আবুল বসার- বসন মিয়ার স্মৃতিচারণ করে বলেন, আমার সৌভাগ্য আমার শ্বশুর বসন মিয়া এবং আমার মরহুমা শাশুড়ী লাইলি বেগমের সাথে এক সঙ্গে থাকতে পেরেছিলাম এবং তাদের সেবা করার সৌভাগ্য হয়েছে আমার।।

তিনি বলেন, এম এস মেটাল ইন্ডাস্ট্রিজে ৫ হাজার মানুষের কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে আমরা অবিরাম এগিয়ে যাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে, ইতিমধ্যে আমাদের এই ফ্যাক্টরিতে চীনের ব্যবসায়ীরা আমাদের সাথে যৌথ বিনিয়োগ করেছেন এবং প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন চীনের একদল দক্ষ ইঞ্জিনিয়ার। সম্প্রতি ভারত ও নেপালের ব্যবসায়ীরা পরিদর্শন করে গেছেন আমাদের এম. এস মেটাল ইন্ডাস্ট্রি। তারা আগ্রহ প্রকাশ করেছেন আমাদের সাথে যৌথ বিনিয়োগের। আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। মহান আল্লাহ চাইলে একদিন এই গ্রাম শহরে রুপান্তরিত হবে ইনশাআল্লাহ।

গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমরা বাজার মূল্যে বা তার চেয়ে বেশি টাকা দিয়ে জমি কিনেছি সত্য তবে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ ও ঋনী কারণ এই ফ্যাক্টরির জন্য আপনারা পূর্বপুরুষের জমি দিয়েছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ৫০০০ লোকের কমসংস্থানের যে স্বপ্ন তা পুরণ হবে খুব অল্প সময়ের মধ্যে।

আমি আমার স্বামীর সাথে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশের নানা ফ্যাক্টরি পরিদর্শন করেছি। এই সেক্টরে সর্বোচ্চ পরিবেশবান্ধর এবং সর্ব বৃহৎ ফ্যাক্টরি হিসাবে এম এস মেটাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করার পথে আমরা।

এম. এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের সিইও লে. কর্নেল অব. এনামুল আরিফ সুমন বলেন, আমি আপনাদের আস্বস্ত করতে চাই, এম এস মেটাল ইন্ডাস্ট্রি শতভাগ পরিবেশবান্ধব। শুধু বাংলাদেশ নয়, এশিয়ার সেরা হবে এই কারখানাটি।

তিনি আরো বলেন, শ্রমিক-কর্মচারীদের প্রতি এ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয়। সাহেবের যে আবেগ-ভালবাসা দেখেছি তা অতুলনীয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন