1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত। - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

টঙ্গীবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

টঙ্গীবাড়ী সংবাদদাতাঃ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীত উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল মালেক, টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত কাজী মাসুদ , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মর্তুজা এহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাদবর, বন কর্মকর্তা হুমায়ুন করির খান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হুমায়ুন করির, সোনারং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মোঃ রনি শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলার সদস্য সচিব মোঃ জাহিদ হাসান,উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের বিষয় নিয়ে আলোচনা করেন এবং টঙ্গীবাড়ী উপজেলাকে কিভাবে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা যায় সেজন্য উপজেলার সকল দপ্তরের অফিসার ও উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন