1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নরসিংদীতে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে আটক ২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

নরসিংদীতে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে আটক ২

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নরসিংদী সংবাদদাতা :

নরসিংদীর পৌর এলাকা থেকে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শহরের ব্রাহ্মণপাড়া এলাকার ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ বিষয়ে নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার সেজামুড়া গ্রামের হাছু মিয়ার ছেলে জামাল মিয়া (২০) এবং একই জেলার আখাউড়া থানার দুর্গাপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭)। এসময় তাদের কাছ থেকে ৬.২ (ছয় কেজি দুইশ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনাকালে দুইজন মাদক কারবারি অভিনব কৌশলে তাদের শরীরে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছয় কেজি দুইশ গ্রাম গাঁজা বহন করে আনে বিক্রি করার জন্য। এসময় পুলিশ তাদেরকে হাতেনাতে আটক করে।

তিনি আরও জানান, আটককৃত মাদক কারবারিরা পেশাদার মাদক বিক্রেতা। তারা পুলিশের চোখ ফাঁকি দিতে এ ধরনের কৌশল অবলম্বন করেন। এ বিষয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন