1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগর পৌরসভায় এ্যাড. এম এ মান্নানের নেতৃত্বে লিফলেট বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা স্পর্শিয়ার খাওয়ার পর বিছানায় একটু গা এলিয়ে নেওয়ার অভ্যাস শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, এবারও প্রচণ্ড তাপপ্রবাহ হাম পরিস্থিতির কারণ খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারস্থ সরকার যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

নবীনগর পৌরসভায় এ্যাড. এম এ মান্নানের নেতৃত্বে লিফলেট বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় এডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ( ১৮ নভেম্বর ২০২৫) থেকে নবীনগর পৌরসভার ৮ নং ওয়ার্ডে জনসাধারনের মুক্তির সনদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ ও গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী ও উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ জানান, নবীনগরে বিএনপি’র প্রতিষ্ঠাকালিন সময় থেকে যিনি দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপিকে ধরে রেখেছেন ‍যিনি সেই অকুতোভয় নেতা এডভোকেট এম এ মান্নান ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।

সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন জানান, আমরা চেষ্টা করছি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সাধারন মানুষের কাছে লিফলেট বিতরণ ও গণসংযোগ করার।

এডভোকেট এম এ মান্নান বলেন, আমাদের লক্ষ শুধু পৌরসভাই নয়, উপজেলার প্রতিটি মানুষের কাছে ৩১ দফার দাবি তুলে ধরে সাধারন মানুষকে সচেতন করে ধানের শীষকে বিজয়ী করে তোলা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন