1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দূর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক শার্শা গড়ার প্রতিশ্রুতি... আজীজুর রহমানের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

দূর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক শার্শা গড়ার প্রতিশ্রুতি… আজীজুর রহমানের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল।।

শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, শার্শার গণমানুষের নেতা মাওলানা আজীজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান।
সভাপতিত্ব করেন নিজামপুর ইউনিয়নের আমীর মাওলানা আবু বক্কর, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়নের যুব বিভাগের সভাপতি হুমায়ুন কবির।

উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ মাওলানা আজীজুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান বলেন,

আল্লাহ যদি আমাকে শার্শা উপজেলার জনগণের সেবার সুযোগ দেন, তাহলে আমি ইনশাআল্লাহ শার্শাকে দূর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও জুলুমমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলব। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করব।”

তিনি আরও বলেন,

আমি রাজনীতি করি জনগণের ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, দরিদ্র পরিবারের সহায়তা, এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শার্শাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বক্তারা মাওলানা আজীজুর রহমানের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং তার হাতে শার্শার নেতৃত্ব দেখতে চান বলে মত প্রকাশ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন