1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

টঙ্গীবাড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

টঙ্গীবাড়ি সংবাদদাতা।।

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি থানা পরিদর্শন করেছেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরী।

সোমবার (১০ নভেম্বর) বিকেলের দিকে থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম সহ পুলিশ কর্মকর্তাদের নিয়ে থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন সেরেস্তা পরিদর্শন করেন বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী।

এর আগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানায় পৌঁছালে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাকে গার্ড অফ অনার জানান থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

পরে বিচারক থানার বিভিন্ন ইউনিট পরিদর্শন সহ বিভিন্ন রেজিষ্টার পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম আদালতের সাক্ষীদের সঠিক সময়ে উপস্থাপন করা, ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী হাজির করা ও সাধারণ মানুষ হয়রানি থেকে রেহাই পাওয়ার বিষয়ে থানার কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

এ সময় উপস্থিত ছিলেন, আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসা: রহিমা আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমান সহ থানার কর্মরত অন্যান্য পুলিশের সদস্যগণ। বিষয়টি নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবু হানিফ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন