1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুন্সীগঞ্জে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান

মুন্সীগঞ্জে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ) সংবাদদাতা।।
মুন্সীগঞ্জে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে । সোমবার (১০ নভেম্বর) বিকাল ৩টায় মুন্সীগঞ্জ সদর হাসপাতাল রোডে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর সার্ভিস সেন্টার ও এজেন্সি অফিসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সার্ভিস সেন্টার ইনচার্জ রহমত উল্লাহ দিদার, উন্নয়ন প্রধান ডিভিপি সামছুল আরেফিন সোহেল, শ্রীনগর এজেন্সি অফিস ইনচার্জ এভিপি আমজাদ হোসেন, মুন্সীগঞ্জ এজেন্সী অফিস ইনচার্জ এজিএম মো. জাহাঙ্গীর আলম, ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল হাকিম, মিরাজ হোসেন শেখ, খালেদ হোসেন স্বপন, আবুল কালাম, জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম নিকশন, ইউনিট ম্যানেজার শহিদুল ইসলাম ও আল ইসলাম মো. ফারুক।
এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী দেশের বীমা খাতে এক বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের আর্থিক নিরাপত্তা ও ভবিষ্যৎ সঞ্চয়ের নিশ্চয়তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্রুততম সময়ে বীমা দাবী নিষ্পত্তি ও গ্রাহকসেবায় ডেল্টা লাইফ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন