1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নৌবাহিনীর অভিযানে খুলনার দিঘলিয়ায় মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে* - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

নৌবাহিনীর অভিযানে খুলনার দিঘলিয়ায় মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে*

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

তেরখাদা সংবাদদাতা।।

খুলনা , ২৯ অক্টোবর ২০২৫: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ১৮০০ ঘটিকায় খুলনা জেলাস্থ দিঘলিয়া উপজেলার মমিনপুর সুইচ গেট সংলগ্ন কামারগাতী এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

উক্ত অভিযানকালে দিঘলিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ারুল (৩৬) কে *৫০০ গ্রাম গাঁজাসহ* আটক করা হয়। উল্লেখ্য, উক্ত ব্যক্তি অত্র এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মালামালসহ আসামিকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন