1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে তেরখাদায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল, সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে তেরখাদায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল, সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

রহিমা খাতুন,তেরখাদা, খুলনা।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর ২০০৬ পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার) বিকেল ৫ টার দিকে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। মিছিল শেষে ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার কর্মপরিষদ শূরা সদস্য অধ্যাপক স.ম এনামুল হক। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. নাহিদ হাসানের পরিচালনায় আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা এম এ হাফিজ, মাস্টার আখতার ফারুক, মাওলানা আব্দুর রকিব, আব্দুস সামাদ লিটন, জামায়াত নেতা মাওলানা ইবাদুর রহমান, মোঃ মিজানুর রহমান, মাস্টার আহসান হাবিব লুনা, মাওলানা শাহজাহান আলী, আহসান হাবিব টুকু, সিকদার মাসুদুর রহমান, সাজ্জাদুল ইসলাম রানা, সরফুজ্জামান টিপু, সাজ্জাদুর রহমান রাসেল, সাবিবর হোসেন বোরহান, আব্বাস মোল্যা, আব্দুল আজিজ, আব্দুল হান্নান, আবুল হাসান, লিয়াকত আলী, এস এম আব্দুল্লাহ, মোঃ ইলিয়াস হোসেন, আবুল বাশার মোল্যা, মোঃ নান্নু মিয়া, সোহানুর রহমান, হাফিজুর রহমান, কাজী সাজ্জাদ, মাসুদুর রহমান, ছাত্রশিবির সভাপতি মোঃ মিল্লাত হোসেন, মোঃ ইফরাদ হোসেন, মোঃ হেদায়েত হোসেন, নাহিয়ান নাফিস। এছাড়াও সমাবেশে উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন