1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :

সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রহিমা খাতুন,তেরখাদা,খুলনা।

মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী
সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১৫-১০-২০২৫) কুতুবদিয়া, মনপুরা, হাতিয়া ও তৎসংলগ্ন এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ‘বানৌজা শহীদ ফরিদ’। এ সময় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ মাছ শিকার করায় ০৩ টি মাছ ধরার ট্রলার আটক করা হয়। ট্রলার তিনটি তল্লাশি করে ক্ষতিকর ও অবৈধ ১০ টি বেহুন্দি জাল, ১৮ হাজার মিটার ইলিশ ধরার জাল, ৭ হাজার ৫ শত মিটার অন্যান্য জাল এবং ইশিলসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে। জব্দকৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা। অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ ধরার সাথে জড়িত ৬৭ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ, ট্রলার, জাল ও ৬৭ জন জেলেকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেরিন ফিশারিজ অফিসারের কাছে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

“মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন