1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগঞ্জ কাশিয়ানীতে বাস উল্টে নিহত ১, আহত ২৫ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পয়েন্ট ভাগাভাগি, ২-২ গোলে ড্র ইরান-নিউজিল্যান্ড ম্যাচ চুক্তিতে যে কারণে কোণঠাসা নেতানিয়াহু বই পড়ার গুরুত্ব তুলে ধরে মাদারীপুরে সাংস্কৃতিক সংঘের মাসিক আড্ডা অনুষ্ঠিত মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ জন গ্রেপ্তার উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা

গোপালগঞ্জ কাশিয়ানীতে বাস উল্টে নিহত ১, আহত ২৫

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মো: ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় বাসের হেলপার নিহত এবং অপর ২৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ২৫ জনকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা জানায়, একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার উপর উল্টে যায়। সাথে সাথেই এলাকার লোকজন, সেনাবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার কাজে নেমে পড়ে এবং আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস.আই রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন আহদেরকে কাশিয়ানী হাসপাতালে আনার পর বাসের হেলপারকে কর্তব্যরতঃ চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন