1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিমিটেডের মেগা সেলিব্রেশন প্রোগ্রাম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

জামালপুরে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিমিটেডের মেগা সেলিব্রেশন প্রোগ্রাম

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুরে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড এন্ড কসমেটিক লিমিটেডের
মেগা সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জামালপুর শহরের পৌরসভা সংলগ্ন সদ্য শহীদ সাফওয়ান অডিটরিয়ামে হাই প্রোফাইল অ্যাসোসিয়েট সাকসেস ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।
এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিকস লিমিটেডের জিএম কাওসার হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেলিব্রেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিকস লিমিটেডের প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার আব্দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিকস লিমিটেডের জিএম মো. সোহেল রানা, তোজাম্মেল হক, মো. সামিউল ইসলাম, জান্নাতুল ফেরদৌস শাপলা, মো. রেজাউল করিম প্রমুখ।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামা প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বেকারত্ব মানুষের জীবনমান উন্নত করার জন্য এই কোম্পানী অনেক সুযোগ করে দিচ্ছে। তিনি আরও বলেন, এই কোম্পানীর মাধ্যমে বেকারত্ব মানুষরা কাজ করার নতুন অধ্যায় খুঁজে পাবে এই প্রত্যাশা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিকস লিমিটেডের সদস্যদের তাদের বিভিন্ন পদবী অনুযায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিকস লিমিটেডের টার্গেট পূরন করার কারনে জিএম রিফাত  ও বিউটি বেগমকে কোম্পানীর পক্ষ থেকে উমরাহ হজ্বের প্যাকেজ বুজিয়ে দেওয়া হয় এবং কোম্পানীর স্টার পদবী অর্জন করায় মঞ্জুরুল আলম জীবনকে কোম্পানীর পক্ষ থেকে গাড়ীর চাবি প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিকস লিমিটেডের জিএম সামিউল ইসলাম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন