1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

তেরখাদায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

রহিমা খাতুন,তেরখাদা, খুলনা।।

তেরখাদা উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আজ ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার আঁখি শেখ, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুজাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান,নৌবাহিনীর চীফ পেটি অফিসার মোঃ আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুরুন্নবী তুহিন,উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওসার আলী ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংকর কুমার বালার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন ব্যাপারী, ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, বিএনপি নেতা মোল্যা হুমায়ুন কবির, শেখ আজিজুর রহমান আজিবার, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন ও কৃষ্ণ মেনন রায়, মডেল মজসিদের ইমাম মাওলানা তোরাব আলী,পূজা উদযাপন পরিষদ নেতা সন্তোষ কুমার বিশ্বাস, সমীর কৃষ্ণ ঢালী ও রঞ্জন রায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন