1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

গোপালগঞ্জ সংবাদদাতা।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস চাপায় প্রাণ গেল সুকেন বর (৩২) নামে এক ভ্যান চালকের। নিহত সুকেন বর উপজেলার মাহমুদপুর এলাকার জিতেন বরের ছেলে।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ হোসেন।

ওসি জানান, সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় খুলনা থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওই ভ্যান চালককে চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে কাশিয়ানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন