1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদার ঐতিহ্যবাহী চিত্রা মহিলা ডিগ্রি কলেজে ছাত্রী পরিচিতি পর্ব ও ক্লাস উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

তেরখাদার ঐতিহ্যবাহী চিত্রা মহিলা ডিগ্রি কলেজে ছাত্রী পরিচিতি পর্ব ও ক্লাস উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

রহিমা খাতুন,তেরখাদা,খুলনা।।

আজ ১৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চিত্রা মহিলা ডিগ্রি কলেজে ছাত্রীদের পরিচিতি পর্ব এবং ক্লাস উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চিত্রা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কলেজ গভর্নিং বডির সদস্য ও সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান ও কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য এম এইচ রহমাতুল্লাহ। কলেজের বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক প্রশান্ত কুমার বাছাড়’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক দিলিপ কুমার অধিকারী, সহকারী অধ্যাপক লক্ষী রাণী বালা, জৈষ্ঠ প্রভাষক দেবাশীষ বিশ্বাস, জৈষ্ঠ প্রভাষক মোঃ মাহাবুর রহমান, জৈষ্ঠ প্রভাষক ইয়াসমিন আক্তার, জৈষ্ঠ প্রভাষক প্রনব কুমার বিশ্বাস, প্রভাষক উত্তম কুমার ঢালী, প্রভাষক মনিরা রহমান মনি, একাদশ শ্রেণির ছাত্রী মোসাঃ হাবিবা আক্তার, হাজেরা মাহমুদ, মোহনা ও ফারিয়া। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন