1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অশ্রুসিক্ত ভালোবাসায় খামেনিকে চিরবিদায়, জানাজায় ছিলেন তিন ছেলে

কাশিয়ানীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ওবায়দুর সিকদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১৪ সেপ্টম্বর) সকালে উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওবায়দুর সিকদার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের দাউদ সিকদারের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পিকনিকের কথা বলে বাড়ি থেকে বের হয় ওবায়দুর। কিন্তু রাতে আর সে বাড়ি ফিরে আসেনি এবং তার ফোনও বন্ধ পাওয়া যায়।

কাশিয়ানী থানার ওসি মো: কামাল হোসেন বলেন, সকালে স্থানীয়রা ওই যুবকের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন