1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের যাদুয়াচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরের যাদুয়াচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে মাহিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল সাতটার দিকে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মাহিম ওই গ্রামের মনু মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়,মাহিম ভোরে ঘুম থেকে উঠে খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের রাস্তার কাছে একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক তার মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেন।এসময় তারা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ রাকিবুল হাসান বলেন,আজ সকাল পৌনে ৯ টার দিকে পানিতে ডুবে যাওয়া একটি শিশুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন