1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদা উপজেলায় পারভেজ মল্লিকের ব্যক্তিগত উদ্যোগে রাস্তার সংস্কার কাজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

তেরখাদা উপজেলায় পারভেজ মল্লিকের ব্যক্তিগত উদ্যোগে রাস্তার সংস্কার কাজ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

রহিমা খাতুন,তেরখাদা, খলনা।।

খুলনা-০৪ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তেরখাদা উপজেলার বারসাত নিবাসী পারভেজ মল্লিক এর নিজস্ব অর্থায়নে উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর গ্রামের একটি রাস্তার সংস্কার কাজ চলছে। রাস্তাটির বিভিন্ন স্থানে ইটের সোলিং উঠে গিয়ে জনসাধারণের চলাচলে অসহনীয় দুর্ভোগ বাড়ছে। পারভেজ মল্লিক বিশ্বস্ত সূত্রে জানতে পেরে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর এলাকার বাসিন্দা ও উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহিন বিশ্বাস ও জেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক উক্ত কাজটি তদারকি করে দ্রুত চলাচল উপযোগী করছেন। সূত্রে জানা গেছে, পারভেজ মল্লিক এর আগে তেরখাদা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভ্যান শ্রমিক, গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র এবং খাবার সামগ্রী বিতরণ করে অসহায়দের মুখে হাসি ফুটিয়েছেন। তিনি রাস্তাঘাটের ছোটোখাটো সমস্যা নিজ উদ্যোগে সমাধান করছেন। পারভেজ মল্লিক বলেন, দীর্ঘদিন তিনি দেশের বাইরে থাকার কারণে জনসেবায় পিছিয়ে রয়েছেন। দেশে ফিরে তিনি জনগণের দোড় গোড়ায় সুষম সেবা পৌছে দেয়ার জন্য কাজ শুরু করেছেন। তিনি জনসেবায় সব সময় নিজেকে নিয়োজিত করে এলাকার গরীব, দুস্থ ও অসহায় দিনমুজুর মানুষের পাশে দাড়াবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন