1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদা উপজেলায় ব্র্যাকের ইমারজেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের কর্মশালা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

তেরখাদা উপজেলায় ব্র্যাকের ইমারজেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের কর্মশালা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

তেরখাদা সংবাদদাতা।।

ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রজেক্ট, ব্র্যাক হেলথ প্রোগ্রামের আওতায় ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রতিষ্ঠিত কমিউনিটি হেলথ রেসপন্ডার নেটওয়ার্কের উপর সক্ষমতা বৃদ্ধি বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুরুন্নবী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। বিশেষ অতিথির বক্তৃতা করেন তেরখাদা থানার ওসি (তদন্ত) কবির আহমেদ। ডাঃ মোঃ জাহিদুল ইসলাম ও ব্র্যাকের ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রোগ্রামের অফিসার মোঃ আকাশ মাহামুদ হৃদয়’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ প্রিতম রাহুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও শিক্ষক সেখ হাফিজুর রহমান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, প্রধান শিক্ষক পিযুষ কুমার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম, মোঃ মাসুদ সিকদার। সবশেষে কর্মশালায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় জলবায়ু পরিবর্তন বিষয়ে ব্যাপক আলোচনা এবং বিভিন্ন ‘বিষয় সমূহ সনাক্ত করে পরবর্তীতে পদক্ষেপ নেয়ার জন্য পরিকল্পনা নোট করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন