1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে দোয়া ও আলোচনার মধ্য দিয়ে ঈদ ই মিলাদুন্নবী পালন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টানা পাঁচ দিনের বর্ষণে সাতকানিয়ায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ। ‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

কুড়িগ্রামে দোয়া ও আলোচনার মধ্য দিয়ে ঈদ ই মিলাদুন্নবী পালন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

কুড়িগ্রাম সংবাদদাতা।।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শনিবার ৬ সেপ্টেম্বর দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের আয়োজনে আলোচনা সভা, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী কোমলমতি শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব,জামায়েত ইসলামি বাংলাদেশ এর কুড়িগ্রাম জেলা শাখার আমীর মাও.আব্দুল্লাহ মতীন ফারুকী সরকার,সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল আজিজ নাহিদসহ সকল পেমা শ্রেনির রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ গণ।

কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, হযরত মুহাম্মদ (সাঃ) আদর্শ ধারন করে তা মেনে চলা জরুরি।এ

ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম সমাজে সঠিক ইসলামী চেতনা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে শিশু-কিশোরদের নৈতিক বিকাশ ও মূল্যবোধ গঠনে এ আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন