1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদা উপজেলা একাডেমিক সুপারভাইজরকে সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

তেরখাদা উপজেলা একাডেমিক সুপারভাইজরকে সংবর্ধনা এবং ফুলেল শুভেচ্ছায়

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

তেরখাদা সংবাদদাতা।।

তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানার বদলি জনিত কারণে বিদায় উপলক্ষে বিভিন্ন মহল থেকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রায় ১০টি বছর তিনি তেরখাদা উপজেলায় কর্মরত থেকে তেরখাদার মাধ্যমিক শিক্ষাকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে গেছেন। তার কর্মচাঞ্চল্যে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানে অনুপ্রাণিত করেছে। সাহেলা সুলতানার মধ্যে ছিলো কঠিন, কোমল, উজ্জ্বল এবং মধুরতা। তেরখাদা উপজেলায় মাধ্যমিক শিক্ষার উন্নয়ন ত্বরান্বিত করায় তার ছিলো ব্যাপক সহযোগিতা এবং সাহসিকতা। সাহেলা সুলতানার বদলির কারণে তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম পরিচালনায় অপূরণীয় ক্ষতি সাধিত হলো। তিনি কর্মে ছিলেন অবিচল। তার বিচক্ষণায় শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, তেরখাদা উপজেলা পরিষদের বিভিন্ন প্রোগ্রাম পরিচালনায় তিনি ছিলেন অত্যন্ত সুদৃঢ়। নিজ দায়িত্বের প্রতি তার ছিলো শতভাগ আন্তরিকতা। অত্যন্ত সততা, সাহসিকতা, নিষ্ঠা এবং আন্তরিকতা দিয়ে তিনি সরকারি দায়িত্ব পালন করেছেন। তার সংসার জীবন থেকে নিজেকে প্রায় ১০টি বছর দূরে রেখেই সরকারি দায়িত্ব পালন করেছেন। সকাল ৯টা বা তারও আগে তিনি অফিসে হাজির হয়েছেন আবার বাসায় ফিরেছেন রাতে। তেরখাদায় কর্মকর্তাদের মধ্যে তিনি ছিলেন একটি অনন্য দৃষ্টান্ত। সূত্রে জানা যায়, উপজেলা একাডেমিক সুপারভাইজর গত ১৫/০২/২০১৫ ইং তারিখে তেরখাদা উপজেলায় উপজেলা একাডেমিক সুপারভাইজর হিসেবে যোগদান করেন। ৩১/০৮/২০২৫ইং তারিখ তার ছিলো শেষ কর্মদিবস। প্রায় ১০টি বছর ধরে তিনি সেবা দিয়ে গেলেন তেরখাদা উপজেলা বাসিকে। তাকে তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠান থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন