1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তেরখাদার ভুতিয়ার, বিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাছের পোনা অবমুক্তকরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

তেরখাদার ভুতিয়ার, বিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাছের পোনা অবমুক্তকরণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতা।।

২০২৫-২০২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় আভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তির অংশ হিসেবে ২ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার ভূতিয়ার বিলে মাছের পোনা অবমুক্তকরা হয়। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা উপস্থিত থেকে ভুতিয়ার বিলে মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়াও তিনি তেরখাদার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ করেন। এ আগে তিনি সকাল ১১টার দিকে উপজেলা সদরের চিত্রা মহিলা ডিগ্রী কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। মাছের পোনা অবমুক্তকরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ মঞ্জুর কাদির, উপজেলা প্রাণি সম্পদ এক্সটেনশন অফিসার অমিত রায়। এ দিনে ভূতিয়ার বিলে ২০০ কেজি এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় ২০৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন