1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিক্ষার্থীদের আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে সামনের দিকে এগোতে হবে -খুলনার ডিআইজি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

শিক্ষার্থীদের আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে সামনের দিকে এগোতে হবে -খুলনার ডিআইজি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

তেরখাদা সংবাদদাতা।।

খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম বলেছেন, পরিশ্রম, ধৈর্য, সততা ও নিষ্ঠার সাথে জীবন যুদ্ধে জয়ী হয়ে জাতিকে একটি স্বপ্নের সোনার বাংলাদেশ উপহার দিতে হবে। তিনি বলেন, ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখতে পড়াশোনার বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, শিক্ষার্থীদের আকাশ ছোয়া স্বপ্ন নিয়ে সামনের দিকে এগোতে হবে। তিনি বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে সুশিক্ষা গ্রহণ করে আদর্শবান এবং কৃতজ্ঞ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। ভবিষ্যতের স্বপ্ন গঠন এবং বাস্তবায়নে ধৈর্যশীল এবং পরিশ্রমী মানুষ হতে হবে। ডিআইজি বলেন, মোবাইলে আসক্ত না হয়ে পড়ালেখায় মনোনিবেশ করেই নিজেকে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং ও মিথ্যাকে না বলতে হবে। খুলনার ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম ০১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ২০২৫ সালে এস এস সি তে এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অবসর প্রাপ্ত ডিআইজি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ওয়ালিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ গাউছ, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোহাম্মদ মনিরুল হক (মন্টু) ও তেরখাদা থানার ওসি মোঃ মেহেদী হাসান। বিদ্যালয়ের শিক্ষার্থী হোসেন আলী, তাহাসিন আহমেদ, শিফা আফরিন ও সুমাইয়া কনকের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার বাইন, সহকারী প্রধান শিক্ষক আহসান হাবিব এবং সিনিয়র শিক্ষক দিল দেওযাজ উজ্জ্বল। অনুষ্ঠানে এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবকগণ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন