1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

তেরখাদা সংবাদদাতা।।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে অবস্থানরত সকল মানুষের জীবনরক্ষায় সর্বদা নিয়োজিত। এ উদ্দেশ্যে নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো নিরলসভাবে বাংলাদেশের সমুদ্রসীমায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (৩০-০৮-২০২৫) নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’ নিয়মিত টহল কার্যে নিয়োজিত থাকাকালীন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ১২জন জেলেসহ ‘এফবি মায়ের দোয়া’ নামক একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে।
ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা (Western IMBL) সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর টহলরত যুদ্ধজাহাজ ‘বানৌজা বিশখালী’। এ সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ র‌্যাডারের মাধ্যমে ট্রলারটিকে ‘ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত বলে‘ সনাক্ত করে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধজাহাজটি মাছ ধরার ট্রলারের কাছে পৌঁছালে জেলেরা জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা টানা দুই দিন ধরে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে এবং জেলেরা খাদ্য ও পানির অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছে। তৎক্ষণাৎ নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে। ট্রলারে থাকা ১২ জন জেলেই বর্তমানে সুস্থ আছে। জানা যায়, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ১৫ আগষ্ট ২০২৫ তারিখে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গিয়েছিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে। প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর যুদ্ধজাহাজ উদ্ধারকৃত জেলেসহ ট্রলারটিকে টোয়িং করে নিরাপদে নিয়ে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ‘বিসিজিএস আত্রাই’-এর নিকট হস্তান্তর করে।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার নিরাপত্তা, সমুদ্র সম্পদের সুরক্ষা, সমুদ্র অর্থনীতির বিকাশ, চোরাচালান প্রতিরোধ ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত একাধিক যুদ্ধজাহাজের মাধ্যমে গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় দিনরাত টহল পরিচালনা করছে।

 

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন