1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ মাদারীপুরের ১৬ জন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ মাদারীপুরের ১৬ জন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি।।
ঘুষ, তদবির বা কোনো প্রকার অবৈধ প্রভাব ছাড়াই শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে ১৮০ টাকা অনলাইন খরচে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন মাদারীপুরের ১৬ জন। রোববার (৩১ আগস্ট) মৌখিক পরীক্ষার পর নির্বাচিতদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান।

মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত এ নিয়োগ পরীক্ষায় অংশ নেন মোট ৩৩০ জন প্রার্থী। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ১৯ জন, যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত হন ১৬ জন। আরও ৩ জন রয়েছেন অপেক্ষমান তালিকায়। জানা গেছে, নির্বাচিতদের বেশিরভাগই দিনমজুর ও অটোরিকশা চালক পরিবারের সন্তান।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলামসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উত্তীর্ণদের উদ্দেশে পুলিশ সুপার নাঈমুল হাসান বলেন, “শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা নির্বাচিত হয়েছেন। সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। এতে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।”

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন