1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবচরে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

শিবচরে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক, মাদারীপুরঃ

মাদারীপুর জেলার শিবচরে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুল হক মুন্সী(৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার(৩১ আগষ্ট) সকালে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হক ওই এলাকার মোতাহার মুন্সীর ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক। এবং এলাকার বিভিন্ন বাড়ির নারকেল গাছ পরিস্কার করেন এবং নারকেল পেড়ে দেন।

জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশের এক নারকেল গাছে উঠেন আব্দুল হক মুন্সী। গাছ পরিস্কারের সময় বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তিনি ছিটকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। তবে ঢাকা পৌছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

প্রতিবেশী রিপন মাতুব্বর নামের এক ব্যক্তি বলেন,’আব্দুল হক মুন্সী সাধারণত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তবে টাকার বিনিময়ে এলাকার নারকেল গাছ ঝুড়ে(ডালপালা কেটে পরিস্কার) দেন এবং নারকেল পেড়ে দেন। সকালে বাড়ির পাশে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন,’এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

LN24BD /EA

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন