1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাগলা মসজিদে সর্বোচ্চ দানের রেকর্ড, কত কোটি মিলল জানুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

পাগলা মসজিদে সর্বোচ্চ দানের রেকর্ড, কত কোটি মিলল জানুন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চার মাস ১৭ দিন পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় খোলার পরই সবার চোখ ছানাবড়া। আবারও দানের ঢল। বিভিন্ন অঙ্কের নোটের স্তুপ দেখে মনে হবে, এ যেন টাকার পাগাড়।

এদিন সকাল থেকেই টাকা গণনার কাজ চলে মসজিদের দ্বিতীয় তলায়। সারাদিন গুণে গুণে ভরা হলো ৩২টি বস্তা। দীর্ঘ ১৩ ঘণ্টা গণনার পর জানা গেল কত টাকা জমা হয়েছে দানবাক্সগুলোতে। সেই অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে যে কারও।

শনিবার রাত সোয়া ৮টার দিকে পাগলা মসজিদ পরিচালনা কমিটি নিশ্চিত করে, চার মাস ১৭ দিনে ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা জমা হয়েছে দানবাক্সগুলোতে, যা মসজিদের ইতিহাসে সর্বোচ্চ দানের রেকর্ড।

গণনায় অংশ নেন সাড়ে চার শতাধিক কর্মী। ছিলেন মসজিদের কর্মচারী, মাদরাসার ছাত্র, ব্যাংক কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা। কঠোর নিরাপত্তায় চলে গণনা। এ কাজ তদারকি করেন জেলা প্রশাসনের বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিরাপত্তায় ছিল সেনা, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা।

নগদ টাকার পাশাপাশি দানবাক্সে পাওয়া গেছে স্বর্ণালঙ্কার, রূপা ও বৈদেশিক মুদ্রাও। শুধু দানবাক্স নয়, এবার প্রথমবারের মতো চালু করা হয় অনলাইনে দানের ব্যবস্থা। সেখান থেকেও এসেছে ৫ লাখেরও বেশি টাকা।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া যায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। এবারের পাওয়া দানের টাকা সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন