1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগঞ্জে মঞ্চে দাঁড়িয়ে ‘মুজিববাদ মুর্দাবাদ’ বললেন হাসনাত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অশ্রুসিক্ত ভালোবাসায় খামেনিকে চিরবিদায়, জানাজায় ছিলেন তিন ছেলে

গোপালগঞ্জে মঞ্চে দাঁড়িয়ে ‘মুজিববাদ মুর্দাবাদ’ বললেন হাসনাত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

মাসজুড়ে সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরের পৌর পার্ক মাঠে আয়োজিত সমাবেশে তিনি এ স্লোগান দেন।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, শেখ হাসিনা আপনাদের ছেড়ে পালিয়ে গেছে। তিনি যদি গোপালগঞ্জকে ধারণ করতেন, তাহলে ভারতে না গিয়ে গোপালগঞ্জে আসতেন। তার মতো স্বার্থপর… তার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না।

তিনি বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই। আপনারা বাংলাদেশের হয়ে ওঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে। ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা গোপালগঞ্জবাসীকে আশস্ত করতে চাই। গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনীও বাংলাদেশের, বগুড়াও বাংলাদেশের, আমরা এই ৬৪ জেলার সমান অধিকার নিয়ে লড়াই করব। সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব।

তিনি বলেন, গোপালগঞ্জবাসীকে আহ্বান জানাব, আমরা আপনাদের জালিমের শাসন থেকে মুক্ত করেছি। আমরা ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সঙ্গে নিয়ে আমরা ইনসাফের বাংলাদেশ গড়ব।

সবশেষে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, এই গোপালগঞ্জে মুজিববাদীদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি, ওই মুজিববাদের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ; মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন