1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খালেদা জিয়ার মুক্তির সঙ্গে করোনার সম্পর্ক নেই: তথ্যমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত কলমায় ‘ধর্ষণের’ মিথ্যা অপবাদে সালিশি বাণিজ্য! বৃদ্ধার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ খিলপাড়া ইয়াং বয়েজ একাডেমি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নবীনগরে পৌর নির্বাহী কর্মকর্তা অনিয়মিত থাকায় ভুগান্তিতে সেবাগ্রহীতারা এটা আমাদেরই গল্প’-এর শেষ পর্বে রুমি ও দোলা ভারত-চীন-বাংলাদেশে ফিফা বিশ্বকাপ দেখা যাবে তো মৃতব্যক্তির নামে কোরবানির ৩টি শরিয়তসম্মত পদ্ধতি কমল স্বর্ণের দাম, ভরি কত? ডিআরইউতে সাংবাদিকদের এআই প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় দিন

খালেদা জিয়ার মুক্তির সঙ্গে করোনার সম্পর্ক নেই: তথ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৩৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব বলেন।

‘খালেদা জিয়ার মুক্তিতে করোনাভাইরাসে থেকে দেশ মুক্তি পাবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের  মন্তব্যর বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস একটি বৈশ্বিক দুর্যোগ, এর সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনো সম্পর্ক নেই। এ ধরনের দায়িত্বহীন কথা তিনি বলেছেন কিনা সেটি আমি জানি না। তবে বলে থাকলে আমি আশা করব ভবিষ্যতে এ ধরনের দায়িত্বহীন কথা কেউ বলবেন না।’

মির্জা ফখরুল বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অনলাইন মিডিয়াতে দেখেছি যে, মির্জা ফখরুলের বরাত দিয়ে এ ধরনের একটি বক্তব্য ছাপানো হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিকভাবে সাধুবাদ না জানালেও বিএনপির পক্ষ থেকে কিন্তু পরবর্তীতে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। এবং সরকারকে ধন্যবাদ জানান হয়েছে’।

সাংবাদিকদের আলাদা কোনো পাস লাগবে না : স্থানীয় প্রশাসনকে সহযোগিতার জন্য সশস্ত্র বাহিনী থাকলেও সাংবাদিকদের দায়িত্ব পালনকালে আলাদা কোনো পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সারা দেশে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি এবং ২৪ মার্চ হতে সশস্ত্র বাহিনী নামার ঘোষণা দেয় সরকার। এই সময়ে গণপরিবহন বন্ধ, জনসমাগম নিষিদ্ধসহ প্রশাসনের বেশ কিছু কাজে সহযোগিতা করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

ছুটির সময়ে সেনাবাহিনী নামার মধ্যে সাংবাদিকদের দায়িত্ব পালনে আলাদা কোনো পাস বা পরিচয়পত্র ইস্যু করা হবে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনি করি সাংবাদিকদের যে কার্ড আছে সেটি যথেষ্ট। যদি সাংবাদিকদের মিডিয়া হাউজ থেকে বলে দেওয়া হয় তিনি অন ডিউটি তাহলে সেটিই যথেষ্ট। এর জন্য আলাদা কার্ড দেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না। একজন সাংবাদিক যখন অন ডিউটি তখন তাকে সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করি।’

ড. হাছান বলেন, ‘এই দুর্যোগ সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বিভিন্ন জায়গায় যেতে হয় সে জন্য তারাও কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে থাকেন। আমরা বলেছিলাম সাংবাদিকদের পার্সোনাল প্রটেকশনের জন্য আমরা কিছু পিপিই দেওয়ার ব্যবস্থা করব।’

অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন