বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

মারধরের নালিশ করায় মাদারীপুরের সাংবাদিকের ভাইকে কুপিয়ে জখম

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে অভিভাবকদের কাছে মারধরের বিচার চেয়ে নালিশ করার জেরে ঢাকা পোস্ট এর সাংবাদিকের বড় ভাই রুবেল মুন্সীকে(৩৩) কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং এর সদস্যরা। এ ঘটনায় আহত হয় আরো একজন। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১ টার দিকে জেলার রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল হৃদয়নন্দী গ্রামে এ ঘটনা ঘটে। আহত রুবেল পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাহাঙ্গীর মুন্সীর ছেলে ও ঢাকা পোস্ট অনলাইন পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি আকাশ আহম্মেদ সোহেল এর বড় ভাই। এ ঘটনায় সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ওই সাংবাদিকের সেঝ চাচা শাহীন মুন্সী বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ ও আরো অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে রাজৈর থানায় একটা এজাহার দায়ের করেন।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানায়, কয়েকদিন আগে রাজৈর উপজেলার হৃদয়নন্দী গ্রামে মিল্কভিটার পিছনে বাড়ির পাশের একটি বাগানে বসে মোবাইলে গেম খেলছিল সাংবাদিক আকাশের চাচাতো ভাই ও মামলার বাদি শাহীনের ছেলে তামিম মুন্সী (১৬)। এসময় পাশ্ববর্তী পূর্ব স্বরমঙ্গল গ্রামের ফায়েক ফকিরের ছেলে সিয়াম ফকির (১৯) ও তার দলবল মাদক সেবনের উদ্দেশ্যে এসে তামিমকে বাগান থেকে চলে যেতে বলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তামিমকে মারধর করে পালিয়ে যায় সিয়াম ও তার দলের লোকজন। ঘটনাটি তামিম তার বাবা শাহীনকে জানায়। পরে তিনি গিয়ে সিয়ামের এক অভিভাবকের কাছে নালিশ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (২৮ এপ্রিল) সকালে সিয়াম তার দলবল নিয়ে তামিমের বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করায় দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, ছেনদা, লোহার রড ও হাতুড়ী নিয়ে তামিমের বাবা শাহীনের উপর হামলা চালায় মারুফ খান (২০), সিয়াম ফকির (১৯), হাসিবুল (২১), নাফিজ বেপারী (১৯), হৃদয় হাওলাদার (২২) ও অপূর্ব (১৯) সহ আরো ৮/১০ জন কিশোর গ্যাংয়ের সদস্য। এসময় তার ডাক-চিৎকারে রুবেলসহ তার চাচাতো ভাইয়েরা ছুটে আসলে ধারালো অস্ত্র দিয়ে রুবেলের মাথায় কোপ দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে শাহীন ও রুবেলকে আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE