1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিউইয়র্কে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নিউইয়র্কে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৪২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম আমিনা ইন্দ্রালিব তৃশা (৩৮)। এই নিয়ে নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে তিন বাংলাদেশি মারা গেলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তৃশা এক সপ্তাহ আগে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে জ্যামাইকা জেনারেল হসপিটালে ভর্তি হন। পরবর্তীতে তার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। সোমবার বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, তৃশা তিন সন্তানের মা। তার স্বামীর নাম বোরহান হাওলাদার। তাদের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শাসন গাঁ গ্রামে। চার বছর আগে ভিজিট ভিসায় আমেরিকায় আসেন তারা। নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার হাইল্যান্ড এভিন্যুর পাশে টিলারি পার্কের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বসবাস করে আসছিলেন তারা।

তৃশার লাশ দেশে নেওয়ার ইচ্ছা থাকলেও বিদ্যমান পরিস্থিতিতে নিউইয়র্কেই তার দাফন সম্পন্ন করতে বাধ্য হচ্ছে পরিবার। লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ল গ্রেভ ইয়ার্ডে বাংলাদেশ সোসাইটির কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পরিবারের সদস্যরা জানান।

এর আগে গত সপ্তাহে মোতাহার হোসেন ও মোহাম্মদ আলী নামের দুই বাংলাদেশি করোনায় মারা যান। এদিকে নিউইয়র্কে এ পর্যন্ত ৫০ জনের বেশি বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার খবর বেরিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন