1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগ চায় বঞ্চিতরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

জামালপুরে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগ চায় বঞ্চিতরা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর সংবাদদাতা।।
উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফলে বৈষম্যের শিকারের প্রতিপাদে এবং প্যানেলে নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে নিয়োগবঞ্চিত চাকরি প্রত্যাশীরা। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকালে তারা এ কর্মসূচি পালন করেন।

সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে নিয়োগবঞ্চিত চাকরি প্রত্যাশী মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জান্নাতুন নাহার, উজ্জল আহমেদ ও সোহানুর রহমান শাহীন প্রমুখ।

মানবন্ধনে বক্তারা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তা পদে সর্বশেষ গত বছরের ১৩ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা নিয়ে চলতি বছরের ১৭ জানুয়ারি ছুটির দিনে এক হাজার ৬৫০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী জেলা কোটাসহ সরকারি অন্যান্য কোটাবিধি না মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে করে প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের চরম বৈষম্য অনিয়মের শিকার হতে হয়েছে। তাই এই ফলাফল বাতিল করে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত মেনে পুনরায় ফলাফল ঘোষণা করে প্যানেল পদ্ধতিতে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ সম্পন্ন করার জোর দাবি জানান তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। জেলার সাতটি উপজেলা থেকে শতাধিক চাকরিপ্রত্যাশী এই কর্মসূচিতে অংশ নেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন