1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে ৬ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

কাশিয়ানীতে ৬ বছরের শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ 

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৩৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

খেলনা দেবার নাম করে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার উড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই গ্রামের বাসিন্দা অভিযুক্ত আকাশ মোল্লা (১৮) পালাতক রয়েছে।

ভুক্তভোগী শিশুর মা জানান, গত ২০ মার্চ বিকালে শিশুটিকে বাড়ি রেখে তার মা বাড়ির পাশে ধনিয়া ক্ষেতে গিয়েছিল। এ সময় প্রতিবেশী তারু মোল্লার ছেলে আকাশ মোল্লা মাটির খেলনা দেবার কথা বলে পাশের একটি মেহেগুনি বাগানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধনিয়া ক্ষেত থেকে শিশুর মা বাড়িতে এসে দেখে তার মেয়ে পেট ধরে কান্নাকাটি করছে। জিজ্ঞেস করলে শিশুটি জানায়, প্রতিবেশী তারু মোল্লার ছেলে আকাশ মোল্লা তাকে খেলনা দেয়ার কথা বলে মেহেগুনি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে।

বিষয়টি জানাজানি হলে ধর্ষক আকাশ মোল্লার প্রভাবশালী লোকজনেরা শিশুর পরিবারকে মামলা না করতে চাপ দেন এবং ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

গত মঙ্গলবার শিশুর বাবা শরিফুল মোল্লা বাদী হয়ে কাশিয়ানী থানায় গিয়ে মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শফিউদ্দিন খান বলেন, শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন