1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপের সনদপত্র প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপের সনদপত্র প্রদান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বড়দের মতো ছোটদেরও রয়েছে স্বতন্ত্র মনন ও কল্পনার ভুবন। তাই চাইলে মননশীল শিশুরাও হতে পারে লেখক। আর এই ভাবনায় গত ১৪ ও ১৫ মার্চ দুই দিনব্যাপী ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্কশপের আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারীপুর। শনিবার বিকেলে এম. এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম (উপসচিব)
এ কর্মশালায় অংশগ্রহণ করে মাদারীপুরের বিভিন্ন স্কুল থেকে আসা ৩০ জন শিক্ষার্থী। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের উপপরিচালক কবি অনন্ত উজ্জল ও গবেষক মাসুদ খান। শনিবার এই কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।
 কবি মাসুদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. কামরুল হাসান, কবি মিলন সব্যসাচী, আলহাজ্ব আমিন উদ্দীন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল হোসেন, সাংবাদিক সুবল বিশ্বাস, গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শামীম আহম্মেদ, কবি সজীব আহমেদ, মাইদুল ইসলাম রানা। সভাপতিত্ব করেন বিস্বসাহিত্য কেন্দ্র মাদারিপুর সংগঠক লিখন মাহমুদ। কর্মশালায় অংশগ্রহণ করে ১০ থেকে ১৫ বছর বয়সের শিশু-কিশোররা। সনদ প্রদান অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন