1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পবিত্র মাহে রমজানে মাদারীপুরে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ইফতার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রয় বিষয়ক মতবিনিময় সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

পবিত্র মাহে রমজানে মাদারীপুরে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ইফতার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রয় বিষয়ক মতবিনিময় সভা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপদ স্বাস্থ্যসম্মত ইফতার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ দুপুরে মাদারীপুর শকুনি লেক পাড়ের রেইন ফরেস্ট রেস্টুরেন্টের হল রুমে মাদারীপুর জেলা রেস্টুরেন্ট মালিক কল্যাণ সমিতির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলা রেস্টুরেন্ট মালিক কল্যাণ সমিতি সভাপতি মো. শরীফুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অতিথি ছিলেন মাদারীপুর জেলা নিরাপদ খাদ্য অফিসের জেলা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক এস এম শরীফুর রহমান, মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান, মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক মেহেদী হাসান সোহাগসহ শকুনি লেক পাড়ের চারপাশের লবঙ্গ রেস্টুরেন্ট, সিক্রেট সল্ট রেস্টুরেন্ট, ক্রেভিংস রেস্টুরেন্ট,ডেলিসিয়াস রেস্টুরেন্ট,কাচ্চি সম্রাট রেস্টুরেন্ট,ক্যাফে৯৫ রেস্টুরেন্ট,স্টার হাউজ রেস্টুরেন্ট,ড্রিম হাউস রেস্টুরেন্ট, স্বপ্ন চুড়া রেস্টুরেন্ট,লেক ভিউ রেস্টুরেন্ট,স্যান্কসিন রেস্টুরেন্ট,আড্ডা ক্যাফে রেস্টুরেন্ট,জুসিলাইভ রেস্টুরেন্ট,বেইক হলিক রেস্টুরেন্ট,কিচেন অন ফায়ার রেস্টুরেন্ট, টেস্ট ফরএভার রেস্টুরেন্টসহ শকুনি লেকপাড়ের ১৯ টি রেস্টুরেন্টের বিভিন্ন মালিক ও মাদারীপুর জেলা রেস্টুরেন্ট মালিক কল্যাণ সমিতি বিভিন্ন কর্মকর্তা ও সদস্য বৃন্দ।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, গ্যাস সিলিন্ডার ব্যবহারে সর্তকতা অবলম্বন করতে হবে এবং অগ্নি নির্বাহ যন্ত্র ব্যবহার সঠিকভাবে জানা ও আগুন লাগলে অগ্নি নির্বাহ যন্ত্র ব্যবহার ছাড়াও কি কি করতে হবে সে সম্পর্কে জানা। এছাড়া আগুন লেগে গেলে অবশ্য ফায়ার সার্ভিসে ফোন দিতে হবো যত দ্রুত পারা যায়।

পরিবেশ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক এস এম শরীফুর রহমান জানান, আইন অনুযায়ী সকল রেস্টুরেন্ট মালিকদের অবশ্যই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে নিবেন। এতে সরকার ও দেশের মানুষের জন্য ভালো বিষয়। রেস্টুরেন্টে পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।

মাদারীপুর জেলা নিরাপদ খাদ্য অফিসের জেলা কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, পোড়া তেলের ব্যবহার করা যাবে না, খাদ্যে কোন প্রকার কাপড়ের রঙ্গের ব্যবহার করা যাবে না, রান্নার স্থান ও রেস্টুরেন্ট পরিস্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, পলিথিন বাদে লেখা মুক্ত কাগজের ব্যবহার করতে হবে, ফ্রিজিং করা ইফতার বিক্রি করতে পারবেন না, রান্না করা ও কাচা খাবার একই ফ্রিজে রাখা যাবে না, খাদ্য সামগ্রিক ক্রয় করায় ভাইচার সংগ্রহ করতে হবে। ইফতারের খাদ্য সামগ্রীতে কোন ভেজাল আছে কিনা সে ব্যবহারে সকল কিট আমাদের কাছে আছে, রেস্টুরেন্টের মালিকরা ইচ্ছে করলেই আমাদের অফিসে এসে পরিক্ষা করে নিতে পারেন।

মাদারীপুর জেলা রেস্টুরেন্ট মালিক কল্যাণ সমিতি সভাপতি মো. শরীফুল ইসলাম মাসুদ জানান, আমাদের রেস্টুরেন্টে ১০০% চেস্টা করি ভেজাল মুক্ত খাবার পরিবেশন করতে। এবং আমাদের মাদারীপুর প্রবাসীরা বেশী’ যে কারনে উন্নত মানের পরিবেশ ও পরিবেশনা করে থাকি। এমনকি যে খাবার তৈরি করি সেই আমাদেরই কোন আত্মীয় ও ভাই ব্রাদার করে থাকে তাই সবসময় চিন্তা করি ভালোটাই দেয়ার।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন