1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পুরো দেশ লকডাউন করা উচিত: হাইকোর্ট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লি চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমা স্পর্শিয়ার খাওয়ার পর বিছানায় একটু গা এলিয়ে নেওয়ার অভ্যাস শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা, এবারও প্রচণ্ড তাপপ্রবাহ হাম পরিস্থিতির কারণ খুঁজতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারস্থ সরকার যেসব অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ঈদ উপলক্ষে পুলিশের নিরাপত্তা পরামর্শ রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ পঞ্চগড় সদর উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন কে ভোট দিয়েছেন কে দেননি তার উপর নয়, আমার নির্বাচনী এলাকার মানুষ হিসেবে সকলে সমান সুজোগ ভোগ করবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পুরো দেশ লকডাউন করা উচিত: হাইকোর্ট

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ৪৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হাইকোর্ট এক পর্যবেক্ষণে বুধবার (২৫ মার্চ) বলেছেন, প্রাণঘাতী ও মারাত্মক সংক্রামক করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে এ ভাইরাস প্রতিরোধের একমাত্র সমাধান হচ্ছে দেশ লকডাউন করা। এ ভাইরাসকে জাতীয় শত্রু আখ্যা দিয়ে হাইকোর্ট বলেন, করোনা মোকাবিলায় মুক্তিযুদ্ধের সময় দলমত নির্বিশেষে যেমন সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল এখনও সেভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রধানমন্ত্রী ও তার সরকারের ওপর আস্থা রাখতে হবে। যেসব নির্দেশনা দেবে তা মেনে চলতে হবে।

সারা দেশে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে করা এক রিট আবেদনের নিষ্পত্তি করে হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লব বলেন, ‘আদালত আমাদের রিট আবেদন নিষ্পত্তি করে বলেছেন, করোনাভাইরাস জাতীয় শত্রু। করোনা মোকাবিলায় দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে।’

আদালত আরও বলেছেন, তাইওয়ান চীনের পাশের দেশ হওয়া সত্ত্বেও তারা কীভাবে করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে সেই মডেলটি অনুসরণ করতে হবে। করোনাভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। যেহেতু এখনও প্রতিষেধক আবিষ্কার হয়নি তাই এর একমাত্র সঠিক সমাধান হিসেবে পুরো দেশ লকডাউন করা উচিত।’

এ পর্যবেক্ষণের পর রিটটি নিষ্পত্তি করে দেয় আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।

এর আগে করোনা পরীক্ষার জন্য বিশেষ ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে গত ১৮ মার্চ রিটটি দায়ের করেছিলেন তিনি।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন। আর দেশে এ ভাইরাসে প্রাণ গেছে ৫ জনের। আক্রান্তদের মধ্যে তিনজন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী বলে জানিয়েছে আইইডিসিআর। এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ১৮ হাজার ৯৪৪ জনের।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন